1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে বিশ্ব আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবান : “পর্যটনে নতুন ভাবনা” প্রতিপাদ্য করে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে বান্দরবানে আন্তর্জাতিক পর্যটন দিবস পালন করা হয়েছে।

দিসবটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও জেলায় বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠী সস্প্রদায় তাদের নিজস্ব ঐহিত্য পোশাকে শোভাযাত্রায় অংশ নেন।

পরে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন সংক্রান্ত বিষয়ে কনভেনার সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা।

এসময় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা এমনিতেই সৌন্দর্য্যে লীলাভুমি। এই জেলায় আনাচে-কানাচে ঝিড়ি-ঝর্ণা, সর্বোচ্চ উচু পাহাড় তাজিংডংসহ প্রকৃতিকে কাছ থেকেই উপভোগ করতে এখানে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। বিশেষ করে, এখানকার জাতি-গোষ্ঠীর বৈচিত্রময় সংস্কৃতির জীবন ধারাকে পর্যটকদেরকে বার বার আকর্ষণ করে।

আয়োজকরা জানান, পর্যটন দিবস উপলক্ষে সাইক্লিস্ট প্রতিযোগীরা বান্দরবান শহর থেকে থানছি উপজেলা পর্যন্ত ৭৯ কিলোমিটার পাহাড়ের উঁচু-নিচু আঁকা-বাঁকা সড়ক প্রদক্ষিণ করে আলিকদম হয়ে পুনরায় বান্দরবান ফিরে আসবেন। এবারে সাইকেল প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। তাছাড়া সন্ধ্যায় রুমা ও থানছি উপজেলায় বিভিন্ন জাতিগোষ্ঠির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) লুৎফুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর বান্দরবান পর্যটন মোটেল এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে বান্দরবান জেলা হোটেল মোটেল মালিক সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে আগত পর্যটকদের জন্য হোটেল রুম ভাড়া ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এটা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। আসন্ন দুর্গাপূজা ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটিতে যে পর্যটকরা ভ্রমণে আসবেন তাদের জন্য এ ছাড় অনেকটা সাশ্রয়ী হবে বলেও জানিয়েছেন বান্দরবান হোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com