
কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় “পর্যটনের নতুন সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে পটুয়াখালী জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশসহ ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ।
মঙ্গলবার বেলা ১১টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়। বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্ল্যাকার্ডের পাশাপাশি ব্যান্ড পাটির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুনের মধ্যে ছিল- কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন অব (টোয়াক) কুয়াকাটা পৌরসভার, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী ব্যবসায়ীবৃন্দ। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নিও নিও খেইন রাখাইন, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কার সিদ্দিক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন অংশগ্রহণ করে। দুপুরের পর পর্যটকদের অংশগ্রহণে হাডুডু খেলা এবং সন্ধ্যায় রাখাইন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োাজন করা হয়েছে।
এছাড়াও পর্যটন দিবস উপলক্ষে বর্নিল সাজে সাজানো হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা এলাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।