1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় সারের ব্যাগে থেকে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার সীমান্তের গোগা এলাকায় সারের ব্যাগে পাওয়া গেল ১০ পিস স্বর্ণের বার। এ সময় সাকিব হোসেন (১৯) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক সাকিব শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোগা গ্রামের গাজীপাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী সাকিবকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে একটি টহল দল শার্শা উপজেলার পশ্চিম রুদ্রপুর গ্রামের আজগরের আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.২৩৩ কেজি ওজনের মোট ১০টি স্বর্ণের বারসহ সাকিব হোসেনকে আটক করা হয়।
স্বর্ণের বারগুলো একটি প্লাস্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে কস্টেপ দ্বারা পেচানো গামছার ভিতরে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। উক্ত স্বর্ণের বারগুলো শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় নামক স্থান থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে। কিন্তু তার নাম জানে না বলে আটক সাকিব বিজিবিকে জানায়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামী স্বর্ণের বারগুলো রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য ৮৯ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা। আটক আসামীকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, স্বর্ণ পাচাররোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণ চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১১টি অভিযানে ১৩ জন আসামীসহ ২২ কেজি ৮১১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা। ১১টি অভিযানের মধ্যে আগস্ট মাসেই ৪টি ও চলতি সেপ্টেম্বর মাসে ৫টি অভিযানে স্বর্ণ আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com