1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সাবেক এমপি রুবেল

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ।’

গত সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ঝিনাইগাতী উজেলার ডাকাবর এলাকায় নলকুড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারকে পতন করতে সব ভেদাভেদ ভুলে গিয়ে, বিভ্রান্তি ভুলে গিয়ে, নিজেদের মধ্যে কোনো রকম দ্বিধা সৃষ্টি না করে পাহাড়ের মতো ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আওয়ামী লীগ সরকারকে পতন করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।’

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নলকুড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রেজাউর রহমান মাস্টার।

এ কর্মী সভায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com