1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মহিপুরে নদী দখল-দূষণরোধে নৌ-র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুর খাপড়াভাঙ্গা নদীর দখল-দূষণরোধে নৌ-র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গভীর সমুদ্রগামী জেলেদের মহিপুর থানার একমাত্র পোতাশ্রয় হিসেবে পরিচিত খাপড়াভাঙ্গা নদী মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের মধ্যদিয়ে বয়ে গেছে।

গত রোববার দুপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুয়াকাটা শাখার আয়োজনে ও মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিসের ইকো ফিস প্রজেক্টের সহযোগীতায় নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়।

স্থানীয় জেলে সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জীববৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি, নদী পরিব্রাজক দল কুয়াকাটা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ।

বক্তারা খাপড়াভাঙ্গা নদীর দখল-দূষণরোধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও কলাপাড়ার পাখিমারায় পানি যাদুঘরে নদী দিবসের তাৎপর্য উল্লেখ করে আলোচনা অনুষ্ঠিত সভা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com