1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে নিখোঁজের একদিন পর নাঈম ইসলাম লাবন (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে বাড়ির কাছের একটি লেবুর বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। লাবন বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূবর্ণচর গ্রামের মাসুদ আলীর ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমীর শিক্ষার্থী।
আপস

স্বজনরা জানায়, সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূবর্ণের চর গ্রামের মাসুদ আলীর ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লাবন। সে মঙ্গলবার স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির বাইরে বন্ধুদের সাথে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয় স্বজনেরা। পরে বুধবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৩’শ গজ দূরে একটি লেবু বাগানে লাবনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্বজনরা আরও জানায়, হত্যাকারীরা শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে। দুই কানে রড ঢুকিয়ে পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো ক্ষোভ কাজ করেছে বলে ধারণা পুলিশের। নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হান্নান মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com