1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীর বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩৬টি পূজা মন্ডপে সরকারীভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের গোপাল জিউর মন্দিরপ্রাঙ্গনে পূজা উদযাপন পরিষদসহ একাধিক সংগঠনের আয়োজনে আলোচনা শেষে এ অনুদান বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ অন্যরা।
এসময় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন রায়, শহর শাখার সভাপতি বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবুসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সরকারীভাবে প্রাপ্ত অনুদান হতে উপজেলার প্রতিটি মন্ডপে ২০ হাজার ২৫০ টাকা এবং শহরের ১৩টি মন্ডপে পৌরসভার উদ্যোগে আরও ৫ হাজার করে টাকা অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com