
বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দেশীয় তৈরী ৪০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত দুই যুবক হোসেন (২০) ও সাইফুল ইসলাম(১৬)।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নে নান্নাকাটা নামক এলাকার থেকে তাদের আটক করা হয়। ওই দুই যুবক রামু উপজেলার রাজারকুল গ্রামের জহুর আলম ও মনির আহমেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে হতে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজু করা হয়েছে।