1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ওয়াগ্যোয়েই ফুটবল টুর্ণামেন্টে ৩-০ গোলে লারং ক্লাব এর জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবান : বান্দরবানের আসন্ন মাহা ওয়াগ্যোয়েই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপল ক্ষে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আকাশের ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করেন আগত অতিথিরা। খেলায় সুয়ালক লামার পাড়া উদ্যোগে ও বান্দরবান জেলা শাখা ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার মেজর উপ-অধিনায়ক মো.ফরহাদুল ইসলাম।

উদ্বোধনী খেলায় বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় মাঝের পাড়া ইয়ং স্টার স্পোটিং ক্লাব। খেলায় টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমন করতে থাকে দুই দলের। খেলার ৩০ মিনিট ব্যবধানে লারং স্পোর্টিং ক্লাবের ১১নং পরিহিত জার্সি খেলোয়ার ওয়াইসে মারমা বিপক্ষে জালের বল ফেলে টিমকে উৎসাহ বাড়িয়ে তুলেন। বিরতির বিপক্ষে জালের আরো ২টি গোল ফেলেন ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা ও ৫ নং পরিহিত খেলোয়ার সুবাস। নির্ধারিত খেলার শেষে বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে। উক্ত খেলা ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কৃত হলেন বালাঘাটা ক্লাবের ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা মারমা।

ফুটবল আয়োজন কমিটি জানান, এবারে ফুটবল টুর্ণামেন্ট ১৮টি দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে আগামী মাসে ৪ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী খেলায় ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মং পু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, টুর্নামেন্টের কমিটি সভাপতি ও লামারপাড়া কারবারী গরা অং মারমা, বান্দরবান জেলার রেফারী অংম্যা মার্মা পরিচালনায় সকল টুর্নামেন্ট কমিটি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com