1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

মুখ পরিষ্কারে অনেকেই যে ১০ ভুল করেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

লাইফস্টাইল ডেস্ক : মুখের ত্বক পরিষ্কারের সবচেয়ে কার্যকর উপায় হলো, মুখ ধোয়া। তবে ভুল পদ্ধতিতে মুখ পরিষ্কার করার ফলে আশানুরূপ ফল পাওয়া যায় না, আবার ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

মুখ পরিষ্কারে কিছু ভুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিডার্স ডাইডেস্ট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

* ঘন ঘন মুখ ধোয়া: যাদের মুখমণ্ডলের ত্বক বেশি শুষ্ক তাদের দিনে একবার এবং যাদের ত্বক বেশি তৈলাক্ত তাদের দিনে দুইবার পরিষ্কার করা উচিত। এর চেয়ে বেশিবার পরিষ্কার করলে আপনার ত্বক আরো বেশি শুষ্ক বা আরো বেশি তৈলাক্ত হয়ে উঠতে পারে। তাছাড়া সকাল বেলার চেয়ে রাতে মুখের ত্বকের পরিচর্যা করলে তা ভালো কাজে দেয়। ইয়েল ইউনিভার্সিটির ডার্মাটোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডার্মা মোনা গোহরা বলেন, ‘আপনি যদি দিনে ১ বার মুখ ধুয়ে থাকেন তাহলে তা দিনের পরিবর্তে রাতে করুন। কারণ রাতে ত্বক পরিষ্কার করার ফলে সারাদিনের ধুলো-ময়লা ত্বক থেকে দূর হয়।’

* প্রায়ই স্ক্রাবিং করা: মুখের ত্বক পরিষ্কার এবং সুস্থ রাখতে স্ক্রাবিং এর বিকল্প নেই। স্ক্রাবিংয়ের ফলে ত্বকের মৃত কোষ দূর হয়ে যায় এবং ত্বক আরো উজ্জ্বল হয়ে ওঠে। তবে ক্যালিফোর্নিয়ার পাসাডেনার ডার্মাটোলজিস্ট আইভি লি বলেন, ‘প্রতিদিন স্ক্রাবিং করলে ত্বক শুষ্ক হয়ে ত্বকে ভাঁজ পড়ে যেতে পারে। তাছাড়া ত্বকের প্রদাহের জন্য অতিরিক্ত স্ক্রাবিং দায়ী।’ তিনি বলেন, ‘মুখে সপ্তাহে একদিন স্ক্রাবিং করুন। অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের জন্য ক্ষতিকারক।’

* তোয়ালে বা কাপড় নরম না হওয়া: মুখ মোছার কাজে বা কোনো প্রসাধনী ত্বকে লাগাতে নরম তোয়ালে ব্যবহার করুন। কেননা খসখসে কিছু দিয়ে মুছলে মুখমণ্ডলের ত্বক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ত্বকের মাধুর্য নষ্ট হয়। তাই মুখ ধোয়ার পর সবসময় নরম তোয়ালে ব্যবহার করুন।

* ফেসিয়াল টিস্যু ব্যবহার: খুব দরকার না পড়লে ফেসিয়াল টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করা উচিত নয়। প্রতিদিন ত্বক পরিষ্কার করার কাজে ফেসিয়াল টিস্যুর ওপর নির্ভর করা খুবই ক্ষতিকর। ডা. গ্রিন বলেন, ‘ফেসিয়াল টিস্যু ত্বক সেভাবে পরিষ্কার করে না বরং এতে থাকা রাসায়নিক দ্রব্য ত্বকের মারাত্বক ক্ষতি করে।’ সেজন্য মুখমণ্ডল পরিষ্কার করার জন্য হাতের কাছে কিছু না পেলে জরুরি প্রয়োজনে ফেসিয়াল টিস্যু ব্যবহার করুন, নিয়মিত নয়।

* সাবানজাত ক্লিনজার ব্যবহার: কখনোই সাবানজাত ক্লিনজার ব্যবহার করবেন না। ডা. গোহরা বলেন, ‘সাবানজাত ক্লিনজার ব্যবহারের ফলে ত্বকে উপস্থিত প্রাকৃতিক তেল ধুয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে ওঠে এবং ত্বকে প্রদাহ তৈরি করে। অন্যদিকে সাবানহীন ক্লিনজার ত্বকে আর্দ্রতা যোগায় এবং ত্বক সুস্থ রাখে।’ সুতরাং কোনো ক্নিনজার কেনার আগে মোড়কের লেখা পড়ে দেখুন।

* মুখ পরিষ্কারে বেশি বলপ্রয়োগ: মুখ থেকে ময়লা পরিষ্কারে বেশি জোড়ে ঘষামাজা করলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আলতোভাবে ত্বক পরিষ্কার করুন। ত্বক থেকে ময়লা ওঠানোর জন্য বেশি জোড়ে ঘষামাজার কোনো দরকার নেই।

* শুষ্ক অবস্থায় মুখ মোছা: শুষ্ক অবস্থায় তোয়ালে বা কাপড় দিয়ে মুখ মুছলে ত্বক জ্বালা থেকে রক্ষাকারী প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এগুলো উঠে যায়, ফলে ত্বক সহজেই জীবাণু বা ময়লার সংস্পর্শে আসে। সুতরাং ভেজা অবস্থায় মুখ মুছুন।

* ময়েশ্চারাইজার লাগানোর জন্য অপেক্ষা: কোনো ক্রিম বা লোশন মুখে লাগানোর দরকার থাকলে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তা লাগান। কেননা মুখ ধোয়ার পরপর আপনার ত্বক সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। তাছাড়া পানির আর্দ্রভাব আপনার ত্বকে থেকে যায়। তবে ডা. গোহরা এবং ডা. লি এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তারা বলেন, ‘ব্রণের চিকিৎসার জন্য যেসকল ক্রিম বা লোশন ব্যবহার করা হয় তা ভেজা অবস্থায় ত্বকে লাগালে জ্বালা-পোড়া করতে পারে। সুতরাং এ ধরনের প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে মুখের ত্বক শুষ্ক থাকা প্রয়োজন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com