1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শিক্ষিকাকে মারধর করায় স্কুলশিক্ষক দেবর-ভাসুরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : স্কুলশিক্ষিকা বড় ভাবিকে পারিবারিক কলহে বাড়ির সামনে ফেলে মারধর করায় চার দেবর ও এক ভাসুরের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষিকার স্বামী ও মাদরাসা সুপার সুলতান মাহমুদ। দেবরদের মধ্যে একজন স্কুলশিক্ষকও রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরপুরের আদালতে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ এনে মামলাটি করা হয়। এর আগে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মারধরের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমাসহ পারিবারিক নানা বিষয়াদি নিয়ে প্রায় দুই বছর যাবত ঝিনাইগাতি উপজেলার হলদিবাটা ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার সুলতান মাহমুদ (৫৬) এর সাথে তার ভাই নন্নী খাদ্য গুদামের ইনচার্জ মিজানুর রহমান (৬০), হারুনুর রশিদ (৫৪), মাসুদুর রহমান (৫২), পলাশিকুড়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আরিফুর রহমান কামাল (৪২) ও আশরাফুর রহমান উজ্জল (৩৮) দের পারিবারিক কলহ চলছিল। তারা সবাই নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের বাসিন্দা। এ কলহের জেরে গত শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ির সামনে একা পেয়ে নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভাবী নাছিমাকে (৫০) একা পেয়ে বেধড়ক মারধর করে শরীরচর্চা শিক্ষক দেবর আরিফুর রহমান কামাল ও আশরাফুর রহমান উজ্জল। মারধরে চিৎকারের একপর্যায়ে আশপাশের মানুষ ছুটে এসে নাছিমাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি পারিবারিক কলহ ও মারধরের বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতান মাহমুদ নিরীহ হওয়ায় তার অন্য ভাইয়েরা মিলে তাকে ঠকিয়েছে এবং সবসময় কোণঠাসা করে রাখে।

তবে এ বিষয়ে মতামত জানতে শিক্ষক আরিফুর রহমান কামাল এর ব্যবহৃত মোবাইল ফোনে তিনবার কল করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com