1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে জাতিসংঘের স্বীকৃতির দাবি জানিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘আমরা ৭১’ সংগঠন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপি ভবনের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, সিপিবি নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজান, সিপিবির সহঃ সাধারণ সম্পাদক এড. সমির উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একাত্তরের জঘন্যতম অপরাধগুলো এখনো গণহত্যা হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃতি পায়নি। একাত্তরের ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি না দিলে শুধু গণহত্যার শিকারদের স্মৃতির প্রতি চরম অবিচার করা হবে না, এটি ইতিহাসের প্রতি চরম অবিচার করা হবে। তাই একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘের কাছে দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com