
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টানসহ সকল শ্রেনী-পেশার মানুষকে নিয়ে সামাজিক সম্প্রীতি-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়াম মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ, কৃষ্টি প্রচার সংঘের পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইন।
এসময় বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সামাজিক সম্প্রীতি-সমাবেশে এসময় বক্তারা বলেন কোন সাম্প্রদায়িক শক্তি যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এ সমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।