1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: পার্বত্য মন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবান : সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। তাদের এই সুন্দর সমাজ গঠনেও সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এর আগে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২৬ লাখ টাকার ব্যয়ে প্রেসক্লাব ভবনের ৫ম তলার শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

তিনি বলেন, বান্দরবান থেকেই এমন সাংবাদিক উঠে আসতে হবে, তাঁর লেখনীর মাধ্যমে সারাবিশ্বের কাছে যিনি পরিচিতি লাভ করতে পারে। তাই সাংবাদিকতা বিষয়ের জ্ঞান ধারণা পেতে নবীন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। সেখানে আরো অভিজ্ঞতা নিতে প্রবীণরাও অংশ নিতে পারেন বলেও মন্তব্যে করেন।

এসময় জ্ঞান চর্চার বিষয়ে প্রেসক্লাবকে পাঠাগার ব্যবস্থা করার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান ও সাফ জয়ী পাঁচ পাহাড়ি নারী ফুটবলারের জন্য বান্দরবানের সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সভায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজনের মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ সঞ্চালনায় বক্তব্যে রাখেন বান্দরবান প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com