
বান্দরবান : বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২৬ লাখ টাকার ব্যয়ে প্রেসক্লাব ভবনের ৫ম তলার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সভায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজনের সঞ্চালনায় ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, বান্দরবান থেকেই এমন সাংবাদিক উঠে আসতে হবে, তাঁর লেখনীর মাধ্যমে সারাবিশ্বের কাছে যিনি পরিচিতি লাভ করতে পারে। তাই সাংবাদিকতা বিষয়ের জ্ঞান ধারণা পেতে নবীন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণে ব্যবস্থা জরুরি। সেখানে আরো অভিজ্ঞতা নিতে প্রবীণরাও অংশ নিতে পারেন বলেও মন্তব্যে করেন।
এসময় মন্ত্রী জ্ঞান চর্চার বিষয়ে প্রেসক্লাবকে পাঠাগার ব্যবস্থা করার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করার আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমির, বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদ ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।