1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নেশার ঘোরে উত্তেজিত হয়ে স্কুলছাত্র লাবন হত্যা: চার বন্ধুর স্বীকারোক্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর : ডান্ডিগাম সেবনে অভ্যস্ত ছিল নির্মমভাবে নিহত স্কুলছাত্র কিশোর নাঈম ইসলাম লাবনসহ তার বন্ধুরা। এ এ নেশার ঘোরেই হঠাৎ উত্তেজিত হয়ে লাবনকে হত্যা করে চার বন্ধু। হত্যাকাণ্ডের প্রায় ৪৮ ঘন্টা পর পুলিশের হাতে গ্রেফতার চার বন্ধুর স্বীকারোক্তিতে এমন তথ্যই উঠে আসে। আজ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে শেরপুর থানা পুলিশ।

বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণচর গ্রামের ভ্যানচালক মাসুদ মিয়ার ছেলে ও স্থানীয় মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাঈম ইসলাম লাবন গত বুধবার বিকেলে খেলাধূলার জন্য বেড়িয়ে নিখোঁজ হয়। এরপর বৃহস্পতিবার সকাল দশটার দিকে বাড়ির কাছের একটি লেবুর বাগন থেকে লাবনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লাবনের চার বন্ধু নয়ন, হৃদয়, মনির ও আসলামকে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা লাবনকে হত্যার কথা স্বীকার করে।

বন্ধুদের স্বীকারেক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন রাতে তারা পাঁচ বন্ধু মিলে জাফর মিয়ার লেবুর বাগানে ডান্ডি গাম সেবন করে নেশা করে। নেশার একপর্যায়ে মাতাল হয়ে লাবন বন্ধুদের ঘুষি মারে। এতে উত্তেজিত হয়ে বন্ধুরা মিলে লাবনকে নির্মমভাবে হত্যা করে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com