1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এ প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিএস এর যৌথউদ্যোগে শনিবার (১ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আলোচনা করেন মরিচপুরান ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।

অলোচনা সভা পরিচালনা করেন আরডিএস এর সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী সাইদুর রহমান।

এসব কর্মসূচীতে বেসরকারী উন্নয়ন সংস্থা র্যুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (আরডিএস) এর প্রকল্পাধীন প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তি অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com