সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে স্যাটেলাইট টিভি চ্যানেল আই এর ২৪ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অসুুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে শহরের প্রজাপতি কনভেনশন সেন্টারে বর্ষপূর্তি পালনে এ আয়োজন করা হয়।
চ্যানেল আই এর নীলফামারী প্রতিনিধি আনারুল আলম এর আয়োজনে প্রেসক্লাব সভাতি তাহমিন হক ববির সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় আমন্ত্রিত অতিথিগন পাঠকের হৃদয়ে চ্যানেলটির আরো সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, তাতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, প্রেস ক্লাব সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান ও সহ-সভাপতি আতিয়ার রহমান।
এছাড়াও প্রেস ক্লাব দপ্তর সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য একরামুল হক লাবু, নিউজ-২৪ প্রতিনিধি আব্দুর রশিদ শাহ ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি বি.এম.খাজা নেওয়াজ, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাগর আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকমী এবং সূধীজন উপস্থিত ছিলেন।