1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

১৩ অক্টোবর বান্দরবান ছাত্রলীগের সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

বান্দরবান : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর অবশেষে বান্দরবান জেলা ছাত্রলীগের ১৩ অক্টোবর সম্মেলন হতে যাচ্ছে। গণতান্ত্রিক পন্থায় জেলা ছাত্রলীগের সদস্যদের ভোটে নির্বাচিত করবে ছাত্রলীগের আগামীর কান্ডারী। এরই মধ্যে সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের ছাত্র নেতাদের এবারের সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দেখতে চাই বলে চলছে শুভেচ্ছা বার্তার ঝড়।

বান্দরবান জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, চলতি মাসে ১৩ই অক্টোবর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী জেলার রাজার মাঠে দুপুর ২ টায় বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি সুশীল এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্য শৈ হ্লা সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নীতি নির্ধারক ও ফোরামের অনেক নেতারা। রাজনৈতিক প্রেক্ষাপটে জেলার আওয়ামীলীগের তৃণমূল অবস্থানকে শক্তিশালী রাখতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ভূমিকা আছে ছাত্রলীগ।

তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের হাইকমান্ড থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের পছন্দের তালিকায় থাকবে তৃনমূল পর্যায়ে রাজনৈতিক ভাবে জনপ্রিয়তা অর্জন করা, সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ত, রাজপথের আন্দোলন সংগ্রামে ত্যাগী কর্মী বান্ধব এমনিই যোগ্য নেতৃত্বের হাতেই সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিতে চায় মাঠ পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা।

এদিকে সম্মেলন উপলক্ষে গত ২৪শে সেপ্টেম্বর বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানানো হয়, সম্মেলনকে সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ ৬টি উপকমিটিতে একজন আহ্বায়ক ও যুগ্মআহ্বায়ক এর সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

সম্মেলন প্রস্তুতি কমিটির, দপ্তর উপ-কমিটি যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম সোহেল জানান, ইতিমধ্যে পদ প্রত্যাশীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এতে সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন যারা- শুভ দাশ সুমন, অং সাইন উ পুলু, মোঃ সোহেল রানা, মোঃ আরমান হোসেন রেজা, শুভ দাশ, আনোয়ার সাইদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন যারা-জোনায়েদ হাছান, দ্বিপন কুমার নাথ, তৌহিদুল ইসলাম, মোঃআরাফাত বাবু, মেহানু মার্মা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, শামীম আহমেদ, জনি দাশ, ইমরান খান, শোভন মজুমদার, মোঃ মাহমুদুর রহমান চৌধুরী।

তিনি বলেন, চলতি মাসে ২ অক্টোবর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। আগামী ৬ই অক্টোবর বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে এবং একই দিনে এবারের সম্মেলনে অংশ নেয়া চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com