1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ায় স্বামীর গলা কেটে হত্যা, দ্বিতীয় স্ত্রী পলাতক

  • আপডেট টাইম :: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সাব্বির আহম্মেদ (৩৭) নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। স্বজনেরা হত্যাকাণ্ডে নিহতের দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনকে দায়ী করছেন।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহম্মেদ মারা যান। নিহত সাব্বির আহম্মেদ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে।

নিহতের চাচাতো ভাই তামিম জানান, রোববার (২ অক্টোবর) রাত ৩টার দিকে সাব্বিরকে তার নিজ বাড়িতে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আমরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনাকে সাব্বির দ্বিতীয় বিবাহ করে বলেও জানায় তামিম।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকেই নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন পলাতক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com