1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ডিরেক্টরস কম্পিটেন্সী কোর্সের ৫১তম ব্যাচ সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) পরিচালিত ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস কম্পিটেন্সী কোর্স এর ৫১তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন কো-অপারেটিভ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নকিব উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর এজিএম ও প্রশিক্ষক মো. আবদুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রশিক্ষক দীপ বিশ্বাস, কালব জেলা ব্যাবস্থাপক সাইফুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক আল আমিন, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com