
শেরপুর: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ শেরপুর জেলায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর জেলা বাছাই কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ ও জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক সাহেলা আক্তার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাছাই কমিটির তালিকা অনুযায়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার বিন্নিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নকলা উপজেলার ধনাকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ শামীম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন একই উপজেলার চেঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালিহা ফেরদৌস, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন একই উপজেলার হলদিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিরণ চন্দ্র বর্মন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে শেরপুর সদরের বাগবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলার বিলভরট সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান।
এছাড়াও আরও কয়েকটি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হিসেবে বিভিন্ন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে।