1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

কেজিতে ৪ টাকা কমলো চালের দাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে চালের দাম কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। ওএমএস আর খাদ্যবান্ধব চাল খোলা বাজারে বিক্রি হওয়ায় দাম কমে গেছে, বলছেন চাল ব্যবসায়ীরা। চালের দাম কম পাওয়াতে খুশি সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে হিলি চাল বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগের দামের তুলনায় ৪ থেকে ৫ টাকা কেজিতে দাম কমেছে। ৬৮ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা দরে। ৫৯ টাকার স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা দরে। ৫৪ টাকার গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি বাজারে চাল কিনতে আসা জাহাঙ্গীর আলম বলেন, বাজারে চালের দাম অনেকটাই কমে গেছে। গত সপ্তাহের তুলনায় আজ ৪ টাকা কম দামে কিনতে পারলাম।

একজন ভ্যানচালক রাব্বানী বলেন, ওএমএস’র চাল ৩০ টাকা কেজিতে কিনতে পারছি। এতে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হচ্ছে। ওএমএস’র চালগুলো খুবই সুন্দর, খেতে কোন সমস্যা হচ্ছে না। আজকে ওএমএস’র চাল কিনতে সুযোগ পাইনি। তাই বাজার থেকে ৫০ টাকা কেজি দরে চাল কিনতে হলো।

হিলি বাজারের চাল ব্যবসায়ী সুব্রত কুণ্ডু বলেন, খোলা বাজারে ওএমএস’র ও খাদ্যবান্ধব চাল কম দামে পাওয়ায় বেচাবিক্রি অনেক কমে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা চালের দাম কমে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com