1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভূ-গর্ভস্থ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার অকার্যকর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ড্রেজিং করে ভূ-গর্ভস্থ খনিজ সম্পদ উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে উপজেলার মন্ডলিয়াপাড়া গ্রামের ভোগাই নদীর বাঁক এলাকায় ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু ও নুড়ি উত্তোলন করছিলেন মনির, ওয়াহাব, রহিম ও নয়নসহ কতিপয় বালু ব্যবসায়ী। প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে খনিজ সম্পদ লুট করায় মঙ্গলবার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় বালু ব্যসায়ীরা সড়ে পড়ায় কাউকে আটক ও দণ্ড প্রদান করা না গেলেও শ্যালুচালিত ড্রেজার অকার্যকর করা হয়। এছাড়াও উল্লেখিত ভূমির মালিক খোঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদার করে আদালতের বিচারক হেলেনা পারভীন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করায় ১০টি শ্যালুচালিত ড্রেজার অকার্যকর করা হয়েছে। এছাড়াও জমির মালিক বের করে আইনগত পদক্ষেপের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com