1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে গাছের ডালে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারীর : নীলফামারীর সৈয়দপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় হাবিব হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ায় কাজী মোতাহার হোসেনের মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা যায়, গতকাল সোমবার বিকাল থেকেই বাড়ির বাইরে ছিল হাবিব হোসেন। অনেক রাতেও বাড়ি না ফেরায় মোবাইলে কল দিলে রিং হলেও রিসিভ করছিল না সে। ওই রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে সিপাইগঞ্জ বাজার মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় পাশেই মেহগনি বাগানে গাছের ডালের সাথে গলায় শার্ট পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছেলের মরদেহ ঝুলতে দেখেন তিনি। তাঁর আর্তচিৎকার আশেপাশের লোকজনও ছুটে আসেন। মরদেহ নিচে নামানোর পর তার প্যান্টের পকেটে ভাইব্রেশন করা অবস্থায় মোবাইল পাওয়া যায়। তার সাথে থাকা টাকা বা মোবাইলও খোয়া যায়নি। পরিবারের ধারনা সে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের ধারনা হাবিব হোসেন আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com