1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

ইরানে ভূমিকম্প, আহত ৫ শতাধিক

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম ইরানে বুধবার ভোররাতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

অঞ্চলটির গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ান বলেছেন, ‘পশ্চিম আজারবাইজান প্রদেশে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানা ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেছেন, ভূমিকম্প ও আফটারশকগুলোর কারণে ‘১২ টি গ্রামের ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।’

রাষ্ট্রীয় টেলিভিশন রাত ৩টা ৩০ মিনিটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দোকান এবং ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ প্রচার করেছে।

জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সালমাস এবং খোয়া শহরের কাছে ‘কিছু গ্রামে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com