1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মে, ২০২৪

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (১৭ মে) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ (২৬) ও টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসেন (৩০)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com