1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর, আহত এক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মে, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৭ মে) বেলা আড়াইটার দিকে শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কুড়িকাহনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। আহত তৌহিদ মিয়া (১৮) একই এলাকার মাসুম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে হৃদয়, ফয়সাল ও তৌহিদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বেরিয়ে শ্রীবরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অমিও জ্যোতি জানান, গুরুতর আহত দুই শিক্ষার্থীর মধ্যে হৃদয় ঘটনাস্থলেই মারা গেছে। তৌহিদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিক্ষার্থী ফয়সাল। কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com