1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

মিনিকেট নামে চাল বিক্রি করলে আইনি ব্যবস্থা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

গাজীপুর: মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। যদি কেউ এর ব্যতিক্রম করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (৫ অক্টোবর) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, মিলে চাল বস্তায় ভরার পর তার ওপরে চালের জাতের নাম লিখে দিতে হবে। মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৫-২০ দিন আগে কৃষি সম্প্রসারণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে। বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাত প্রুফ হওয়ার পর সার্টিফায়েড হবে এবং জাতগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তা কীভাবে ফিল্ড পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়া যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছিলেন মিনিকেট চাল বলে দেশে কিছু নেই। এছাড়া মিলে চাল ইচ্ছামতো ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ভোক্তা অধিকার এই মিনিকেট নাম উচ্ছেদ করতে অভিযান চালাতে পারে।

এদিকে গত মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান একই কথা বলেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন বাজারে মিনিকেট নামে কোনো চাল থাকবে না। মিনিকেট চাল প্রতারণা বন্ধে ভোক্তা অধিদপ্তর অভিযানে নামবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান অধিদপ্তরের মহাপরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com