1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবন্ধীর জমি দখল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীর ডিমলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আরোপিত নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের কাজীপাড়া এলাকায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এলাকার  গয়াবাড়ী মৌজার জেএল নং- ২৫, খতিয়ান নং-১৬৯৪,১৯৫৪, ২৩৮৮ এসএ দাগ নম্বর- ৪০০২,৪০০৪,৪০০৬,৩৭০৯ এবং বিএস নং- ৭০১০, ৪৪৬৫,৭০০৯ এর  নালিশী বিত্বে মোট ১.৪২ একর জমির মালিক প্রতিবন্ধী কাজী রফিকুল ইসলাম। পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগদখল করছেন প্রতিবন্ধীর ছেলে  কাজী মানিক হোসেন। এরপর হঠাৎ করেই ওই জমির মালিকানা দাবী করে জবরদখল করে ঘর তুলেছেন গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরকার তার সঙ্গী জাদু মিয়া, নুরু কাজী, কাজী লিটন, কাজী জুয়েল, কাজী তুহিন  ও সফিয়ার রহমান।
পরবর্তীতে কাজী মানিক হোসেন বাদী হয়ে নীলফাামরী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলা হয়। সেইসাথে কোন পক্ষই এবং কারো দ্বারা বিরোধীয় সম্পত্তিতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও সম্পত্তি নিয়ে কোন পক্ষেরই কোনপ্রকার অজর আপত্তি থাকলে তা বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আইনি নোটিশ প্রদান করেন। একই সাথে আদালত দুইপক্ষকে জমিতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে এবং ডিমলা থানার কর্মকর্তাকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একাধারে অবৈধ ভাবে বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করেন প্রভাবশালীরা।তাই অবৈধভাবে জমি দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ভূক্তভোগী কাজী মানিক হোসেন ও তার পরিবারের।
জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com