1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেজিতে ৬ টাকা বাড়ল চিনির দাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঢাকা: চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

বাজারে তেলের দাম যেটা কমলো, আর ডলারের দামের যে তারতম্য সেটার প্রভাব পড়তে বা ভোক্তা পর্যায়ে পেতে বেশি সময় লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সেটা সমন্বয় করে কমিয়ে দেওয়া হচ্ছে। যেমন, আজকে পামওয়েল সুপার কমানো হলো, আগে সয়াবিন ১৪ টাকা কমানো হয়েছে। আর ডলারের উর্ধ্বমুখী এসব বিষয় বাংলাদেশ ব্যাংক দেখে। যেহেতু আমদানি পণ্য, তাই ডলারের দাম যদি কমে তাহলে পণ্যের দাম কমবে। যদি ডলারের দাম বাড়ে তাহলে পণ্যের দাম বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com