1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে কুপিয়ে কৃষক হত্যা : আটক ৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে ইমান আলী ওরফে ফেকাসু (৪০) নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাংশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী ওরফে ফেকাসু কাংশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান আলী উরফে ফেকাসুর সাথে একই এলাকার জব্বার ও খলিল গংদের বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার দুপুরে ইমান আলীর পথ রোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইমান আলী ওরফে ফেকাসু নিহতের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রত্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com