1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীর বঙ্গবন্ধু পার্কে বৃক্ষ রোপন উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু পার্ক এবং সংলগ্ন আইলাখালী খালের দুই তীরে নানা প্রজাতির বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার বিকেলে নিজপাড়া গ্রামের ভোগাই নদীর তীরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

বৃক্ষ রোপন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তা রহুল আমিন, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহসভাপতি বিপ্লব দে কেটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি নালিতাবাড়ীর শহরতলী গ্রাম নিজপাড়ায় ভোগাই নদীর তীরঘেঁষে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু পার্ক।

বর্তমানে নদীতীর ঘেঁষা ৩শ মিটার দীর্ঘ পার্কটির সাথে উপজেলা পরিষদের উদ্যোগে যুক্ত করা হয়েছে আইলাখালী খাল ও এর দুই তীরে থাকা আরও প্রায় দেড় কিলোমিটার এলাকা। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর প্রচেষ্টায় পুরো এলাকাজুড়ে ৬৬ প্রজাতির মোট ২ হাজার ৮শ ফলজ, বনজ, ফুল ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনকালে তিনি বঙ্গবন্ধু পার্কে বৃক্ষ রোপনের পাশাপাশি লাইব্রেরি স্থাপন, নদীতে বিনোদনের ব্যবস্থাসহ খেলাধূলার জন্য মাঠ তৈরির পরিকল্পনার কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com