1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অভিমানে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আরমিন।

ফেসবুক পোস্টে আরমিন লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়া উপজেলাসহ জেলার সর্বত্র এনিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা কথাবার্তা চলছে। এছাড়া পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে পাকুন্দিয়া বাজারে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে,  দীর্ঘ ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আরমিন বলেন, ‘আমি ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারবো না। আমরা সিনিয়রদের বয়সের কারণে কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমি সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদে প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com