1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

  • আপডেট টাইম :: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্বামীর সঙ্গে বাইকে চড়ে চাকায় ওড়না পেঁচিয়ে কাকলি (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাকলি কুরুয়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, সন্ধ্যায় কাকলি বাবার বাড়ি থেকে কন্যা সাবিহাকে নিয়ে স্বামী সেলিম মিয়ার সঙ্গে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ওড়না চাকায় পেঁচিয়ে মাটিতে পড়ে যান কাকলি। সেলিম কিছুদূর যাওয়ার পর চাকা আটকে যায়। এ সময় মোটরসাইকেলে স্ত্রীকে না পেয়ে পেছনে গিয়ে কাকলিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com