1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাঠপাড়া গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র বাবুল মিয়া (৫০) প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি। বাবুল মিয়া বাড়িতে আসছে এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি বাবুল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলার দায়ের করা যৌতুক মামলার আসামী মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসুমা গ্রামের ফজলুল হকের পুত্র সাব্বির আহমেদ (২৫) ও এ এস আই শাকিল আকন্দ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আব্দুল করিমকে (৩৫) গ্রেপ্তার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সিআর ও জিআর মামলার ৩জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com