1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

আমতলীতে ধ্রুবতারার কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
সাইদুর রহমান, আমতলী (বরগুনা) : জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরগুনা জেলাধীন আমতলী উপজেলা মতবিনিময় সভা ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আমতলী সাংবাদিক ক্লাব কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা ও যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধ্রুবতারার বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা তাসনিয়া হাসান অর্পিতা, সাংবাদিক ক্লাবের সভাপতি কবির দেওয়ান, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্ সুমন রশিদ, অশোক কুমার মজুমদার ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আমতলী উপজেলার সদস্যবৃন্দ।
জেলা সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ বলেন, আগামী দিনে উপজেলা পরিবারকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আহ্বান জানান। বেকারত্ব দূরীকরণে ধ্রুবতারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এ সময় সুপার ফাইভ কমিটি ঘোষনা দেওয়া হয়। সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক তন্নি জুলিয়া, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি রানী, কোষাধক্ষ্য মোঃ মহিবুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com