
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত পৌণে বারোটার দিকে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল রানার পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পৌণে বারোটার দিকে চন্দ্রকোনা ইউনিয়ের চরমধুয়া গ্রামের রানা নিজের শয়ন কক্ষে বাঁশের ধন্যার সাথে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বায়েজিদ রানা তিন ভাই বোনদের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।