
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা।
রোববার দিনব্যাপী পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধধর্মের বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের।
উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।