1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

গুলশানের তিন স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৫

  • আপডেট টাইম :: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ঢাকা: রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ২৫ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে অনৈতিক কার্যকলাপ চলছিল।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com