1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পীরগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

রংপুর: রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সুমন ইসলাম ওরফে আকাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ২০ জন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর থেকে স্কুল সংলগ্ন এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমন গুরুতর আহত হয়ে মারা যান।

এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে ওসি আবদুল আউয়ালসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান জানান, স্কুল কমিটির নির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুই এসআই এবং এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com