1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে অর্থ ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে এ উপলক্ষে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রাথমিক পর্যায়ের ১শ শিক্ষার্থীকে ২ হাজার ৪শ টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার, মাধ্যমিক পর্যায়ের ৫০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে মোট ৩ লাখ এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৫জন শিক্ষার্থীকে ৯ হাজার ৬শ টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও একই সম্প্রদায়ের ৩০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে ৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com