1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একটি অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর।

আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর কোন্নগর গ্রামে রয়েল প্লাস নামে ওই কারখানার মালিক রাকিবুল ইসলামকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ। এসময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলামসহ অন্যান্যরা সঙ্গে ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে নিভৃত গ্রামে পরিবেশের ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই একটি টিনসেড ঘরে ভোজ্যতেল কারখানা গড়ে উৎপাদন ও বোতলজাত করে আসছিল রাকিবুল হাসান নামে এক ব্যক্তি। ‘রয়েল প্লাস’ নামে কোম্পানীর নামকরণ করে দিব্বি বিএসটিআই এর সিল ব্যবহার করে ভোজ্যতেলের পাশাপাশি লবনও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করে কোম্পানী মালিক রাকিবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ব্যতীত পরবর্তী সময়ে এ প্রতিষ্ঠান উৎপাদন এবং বাজারজাত করতে পারবে না। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com