1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ গণসমাবেশ সফল করতে শেরপুরের শ্রীবরদীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি।

সোমবার (১১ অক্টোবর) বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শ্রীবরদী শহরের বিভিন্ন এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ শেষে শ্রীবরদী শহরের কাঁচা বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্যও রাখেন বিএনপি নেতারা।

সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভায় মো. মাহমুদুল হক রুবেল বলেন, আগামী ১৫ অক্টোবর তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যদি কোন বাধা দেওয়া হয়, যেকোন মূল্যে সমাবেশ সফল হবেই। কেবল নেতাকর্মী নয়, জনগণও উপস্থিত থাকবেন।

রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত¦বধায়ক সরকারের দাবীতে. জ্বালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এ গণসমাবেশ। এ গণসমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল হবেই।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব মো. রুকনুজ্জামান রুকন, শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শোভন শাহরিয়ার রাফি প্রমুখ।

এ ছাড়া বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী দলের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com