1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

শ্রীবরদী (শেরপুর): শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৮ সদস্যকে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হাবিবুর রহমান ওরফে হাবিব (৫৫), মুকুল মিয়া (৩০), সম্রাট (২৫), জীবন (২৫), রাশেদুল ওরফে আসাদুল (৩২), সুজন মিয়া (২৮), রইচ উদ্দিন (৩৮) ও আমিন মিয়া (২৫)।

পুলিশ সুপার জানান, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীবরদী উপজেলার বকচর পূর্বপাড়া গ্রামে আব্দুল মমিন (৬০) এর গোয়ালঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরচক্র চারটি গাভী ও চারটি বাছুর চুরি করে পিকআপ ট্রাকে উঠাচ্ছিল। এসময় আব্দুল মমিনের ভাতিজা রফিকুল ইসলাম শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে গরু ট্রাকে উঠানো দেখে চিৎকার শুরু করলে চোরচক্র গরুসহ ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল মমিন বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এরপর মামলার রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্তকরণসহ গ্রেপ্তারে তদন্তে নামে শ্রীবরদী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ সুপার জানান, হাবিবের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামি মুকুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে, গত ৯ অক্টোবর গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে আসামি সম্রাট, মো. জীবন, রাশেদুল ওরফে আসাদুল, সুজন মিয়া, রইচ উদ্দিন ও আমিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সালনা এলাকায় থেকে গরু চোরাই কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছে, চোরাই গরুগুলো তারা ডিএমপির তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকার ধওর নামক স্থানে খাইরুল ইসলামের (৩৮) কাছে ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তাকে গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সুজন মিয়া, রাশেদুল ওরফে আসাদুল আদালতে চুরির দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বাকী আসামিদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com