1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

তিনি পুলিশের ওসি, এসেছিলেন হত্যা মামলার গোপন তদন্ত করতে!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর): আনছার আলী ওরফে জাহাঙ্গীর (৪৫) তিনি ভৈরব থানার ওসি (তদন্ত)। সিআইডি থেকে গোপনে একাই হত্যা মামলার তদন্তভার পেয়ে ঝিনাইগাতির কাংশায় এসেছেন ঈমান আলী ওরফে ফেকাসু হত্যার রহস্য উদঘাটন করতে। তবে বিধিবাম হওয়ায় উল্টো তার রহস্যই উন্মোচন হয়ে গেলে ঝিনাইগাতি থানা পুলিশের এসআই ফরিদ আহম্মেদের কাছে। পরিশেষে ভৈরব থানায় না পাঠিয়ে তাকে পাঠানো হলো শেরপুর জেলা কারাগারে। ওসির পরিচয় দেওয়া প্রতারক জাহাঙ্গীরের বাড়ি শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা ছনকান্দা গ্রামে।

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর বিকেলে খাস জমি দখল সংক্রান্ত বিরোধে কাংশা বাজার এলাকায় মোটরসাইকেল আটকে ঈমান আলী উরফে ফেকাসু (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হত্যার ঘটনায় এজাহার নামীয় ৪ নারী ও ৪ পুরুষসহ ৮ আসামী গ্রেফতার হলেও অধিকাংশ আসামী পালিয়ে বেড়াচ্ছে। ওই হত্যা মামলাকে কেন্দ্র প্রতারক করে আনছার আলী ওরফে জাহাঙ্গীর গত কয়েকদিন আগে মামলার বাদীর বাড়িতে আসে এবং নিজেকে কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি তদন্ত বলে পরিচয় দেয়। একই সাথে তাকে সিআইডি থেকে হত্যা মামলাটি গোপন তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায়। তবে বিষয়টি পুলিশসহ কারো কাছে বলতে নিষেধ করে। একপর্যায়ে গত ১২ অক্টোবর বুধবার দিবাগত রাতে এসআই ফরিদ আহমেদ মামলাটির তদন্ত কাজে ওই এলাকায় যান। এসময় অপরিচিত আনছার আলীকে অটোতে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করেন। এতেই প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আনসার আলী ওরফে জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com