1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় আলভি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় আলভি রেস্টুরেন্ট নামে এক খাবার হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের বাইপাস রুনীগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

তিনি জানান, খাবারের হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছে কিনা সেটি নিশ্চিতে অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণা/বাইজিদ হোটেল এন্ড রেস্টুরেন্টের (আলভি রেস্টুরেন্ট) রান্নাঘর ও রান্নার পদ্ধতি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ হওয়ায় হোটেল মালিক রফিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে আর যেন নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা না হয় সেজন্য সতর্ক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com