1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পরিমাপে কম দেওয়ায় নালিতাবাড়ীতে ফিলিং স্টেশনকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : পরিমাপ অনুযায়ী প্রতি লিটারে ১০০ থেকে ১৫০ গ্রাম জ্বালানী তেল কম দেওয়ায় মোঃ সাইজ উদ্দিন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা দুইটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, নালিতাবাড়ীর নয়ানিকান্দায় (কাপাসিয়া) একমাত্র ফিলিং স্টেশন মোঃ সাইজ উদ্দিন ফিলিং স্টেশন এর কার্যক্রম শুরু হয় প্রায় ৫-৬ বছর আগে। ফিলিং স্টেশনটি যাত্রার শুরু থেকেই জ্বালানী তেল পেট্রোল, অকটেন ও ডিজেলে লিটারপ্রতি ১০০ থেকে ১৫০ গ্রাম করে কম দিয়ে আসছিল। এছাড়াও তেলের গুণগত মান নিয়েও রয়েছে প্রশ্ন। পাশাপাশি সম্প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পেলে ডিপু থেকে দূরত্ব বেশি এবং এতে পরিবহণ ব্যয় বৃদ্ধির অজুহাতে লিটারপ্রতি এক টাকা বেশিও নিচ্ছে প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় বিভিন্ন সময় অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com