
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকা-ে ৪টি বসতবাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে প্রথমে আবু সামার ঘরে আগুন লাগে। পরে মূহুর্তেই তা ইয়াসিন আলী, ইয়াকুব ও আব্দুল আজিজের বাড়িতে ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের শেরপুর সদর ও নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে আসার আগেই সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়।
এদিকে উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ ২৪ হাজার টাকা, ৬ বান টিন ও প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।