1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাট রক্তদাতা কল্যাণ সংস্থার আয়োজনে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ কারী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে পৌর শহরের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রক্তদাতা কল্যাণ সংস্থার সভাপতি আস আদ আহমেদ আদীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জুনায়েদ কমর উদ্দিন পরাণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার প্রভাষক নূরুল আমিন, উপদেষ্টা নুরুল ইসলাম, রিপন মিয়া, সাংবাদিক মাজহারুল ইসলাম মিশু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংস্থার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্না। এ সময় সংগঠনের পক্ষ থেকে ৫০জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

উল্লেখ্য, রক্তদাতা কল্যাণ সংস্থা গঠনের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬শত মানুষকে বিনামূল্যে রক্ত দিয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারিতে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com